মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসকারী জসিমের সম্পদ জব্দ

by Fatih Work

মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসকারী জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর মিরপুরের ছয়তলা বাড়িসহ ১২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় থাকা ওই জমির মূল্য ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৪৩ টাকা।

রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক কে এম আসাদুজ্জামান জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর বিরুদ্ধে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৯ লাখ ৮১ হাজার ৩৩৩ টাকার সম্পদ প্রদর্শন না করে তা গোপন করা হয়। মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ২০ লাখ ২০ হাজার ৭০৯ টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জনপূর্বক নিজ ভোগদখলে রেখে এবং অবৈধভাবে অর্জিত সম্পদের প্রকৃত উৎসের তথ্য গোপন করেন। এ সম্পদ অর্জন ও সম্পদের প্রকৃত তথ্য আড়াল করে সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে বৈধ করণের চেষ্টা করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ৬৪ (৩) ধারায় মামলা করা হয়।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদসমূহ বিক্রি/হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছে। যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও মামলা প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। আসামিদের স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদসমূহ জব্দ করা একান্ত আবশ্যক।

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222