ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন ঢাকা কলেজ ছাত্রদলের

by Fatih Work

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে নাশিদ ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তারুণ্যের আলো ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, নাশিদ ও ইসলামী সংগীত প্রতিযোগিতা দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব গত ৬ মার্চ এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় গত শনিবার (২২ মার্চ)। এদিন বিকেলেই পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মনোমুগ্ধকর এই প্রতিযোগিতায় ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে থেকে চূড়ান্ত পর্বে বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রতিযোগীকে বিশেষ পুরষ্কার দেয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য গিফটের ব্যবস্থা ছিলো।

মিলন হোসেন বলেন, রমজান মাস উপলক্ষে ছাত্রদলের একজন কর্মী হিসেবে ব্যতিক্রমধর্মী আয়োজনের ইচ্ছে ছিলো। যেটা হবে ছাত্রবান্ধব ও ইতিবাচক। প্রতিযোগিতা মানেই তারুণ্যের সমাহার। আর তারুণ্যের মূল শক্তি ছাত্রসমাজ।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো আচরণের ইতিবাচক পরিবর্তনের শ্রেষ্ঠ মাধ্যম। প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই ছাত্রদল শিক্ষা ও ছাত্রবান্ধব ইতিবাচক চিন্তাভাবনা লালন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এদেশের তরুণদের আশা-আকাঙ্ক্ষার ইতিবাচক দিকগুলো ধারণ করে নতুন দিনের রাজনীতি বিনির্মাণ করা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222