তামিম ইকবালকে দেখতে হাসপাতালে তারেক রহমানের প্রতিনিধি দল

by Fatih Work

তামিম ইকবালের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, মঙ্গলবার (২৫ মার্চ) রাতে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান হাসপাতালে যান তারেক রহমান এর প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন তামিম ইকবালের মা, ক্রিকেটার আকরাম হোসেন।

তারেক রহমানের প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ডা. শাহ. মু: আমান উল্লাহ আমান ও তারেক রহমানের মামাতো ভাই আভীক ইস্কান্দার।

এ ছাড়াও বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালের সুস্থতার জন্য নয়াপল্টনে দোয়ার আয়োজন করা হয়েছিল।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222