ফিলিস্তিনসহ মজলুম জনপদ মুক্ত করার একমাত্র পথ জিহাদ

by Nur Alam Khan

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইল কর্তৃক ইতিহাসের সর্বনিকৃষ্ট বর্বরোচিত নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরী।

সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর নারায়ণগঞ্জ উকিলপাড়া মসজিদের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

মিছিলটি উকিলপাড়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে চাষারা নূর মসজিদের সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সোহান খানের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে মেহমান হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মো রফিকুল ইসলাম, প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রিয়াদ হাসান।

মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বলেন, “ফিলিস্তিনসহ মজলুম মুসলিম জনপদ মুক্ত করার একমাত্র পথ হলো জিহাদ। আমাদের ভাইদের প্রতি এই অত্যাচার বন্ধ করতে হবে, আর এই উদ্দেশ্যে আমাদের একত্রিত হয়ে দৃঢ়ভাবে প্রতিবাদ করতে হবে। আমাদের ঈমান, আমাদের আত্মমর্যাদা, আমাদের জাতির মুক্তির জন্য জিহাদ একমাত্র সমাধান। আমরা কোনো অবস্থাতেই আমাদের ভাইদের বিরুদ্ধে হওয়া অত্যাচার এবং অবিচার সহ্য করতে পারি না। তাই আমাদের জন্য একমাত্র পথ হলো জিহাদ—আল্লাহর পথে, ইসলামের পতাকায়।”

এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার বিভাগের সম্পাদক ইসমাইল ইসলাম, মজলিসে আমেলা সদস্য জাবেদ আলী, সাইদুল ইসলাম হৃদয়, নারায়ণগঞ্জ সদর থানা শাখার  প্রচার বিভাগের সম্পাদক মো মনারুল ইসলাম, মজলিসে আমেলা সদস্য আরাফাত হোসাইন, মো আবু সাঈদ, ফতুল্লা থানা শাখার বাইতুল মাল সম্পাদক ইমরান হোসাইন, প্রচার বিভাগের সম্পাদক মো ইসমাইল ইসলাম অনিক, বন্দর থানা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মো বাদশাহ মিয়া, অফিস বিভাগের সম্পাদক মো আলমিনসহ প্রমুখ।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222