ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না হলে মুসলিম উম্মাহ ইতিহাসের শাস্তির মুখোমুখি হবে

by Fatih Work

গাজায় মুসলমান নিধনের প্রতিবাদ ও গাজারবাসীর আহুত ‘ নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ।

সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন
banner

মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ও দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেইটে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাসুদুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। তিনি ক্ষোভ ও কষ্টের সাথে বলেন, “গাজা এখন আর কোনো শহর নয়, তা পরিণত হয়েছে কবরস্থানে। মানবতা সেখানে কবর রচিত হয়েছে। তথাকথিত মানবাধিকারের মোড়লরা মুখে মানবতা বেচে, আর পেছনে দিয়ে ইসরাইলি আগ্রাসনকে সমর্থন দেয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় আজ নীরব—তাদের বিবেক মরে গেছে।”

তিনি বলেন, “ইসরাইলের এই গণহত্যা আর কূটনৈতিকভাবে মোকাবিলা করা যাবে না। মুসলিম উম্মাহকে এখনই সিদ্ধান্ত নিতে হবে—ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু করতে হবে। না হলে মুসলিম উম্মাহ ইতিহাসের কঠিন শাস্তির মুখোমুখি হবে। প্রতিটি মুহূর্তে গাজার শিশুদের আর্তনাদ আমাদের সামনে আল্লাহর বিচারের হুমকি হয়ে দাঁড়াবে।”

সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “বাংলাদেশ সরকারকে স্পষ্ট ও কার্যকর অবস্থান নিতে হবে। প্রয়োজন হলে মুসলিম ভ্রাতৃত্বের দায়ে ফিলিস্তিনে সৈন্য প্রেরণের প্রস্তুতি নিতে হবে। এখন নিরবতা মানেই অপরাধে অংশগ্রহণ।”

তিনি ব্যবসায়ী সমাজ ও জনগণকে উদ্দেশ করে বলেন, “আমেরিকা ও ইসরাইলি কোম্পানির পণ্য বর্জন করা ঈমানী দায়িত্ব। যারা এসব পণ্য কিনছে, তারা যেন বুঝে নেয়—তাদের টাকায় গাজার শিশুরা নিহত হচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, ছাত্র মজলিস কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা কামাল উদ্দীন।

এছাড়াও বিক্ষোভে উপস্থিত ছিলেন যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দীন, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, মজলিসে আমেলা সদস্য মাওলানা নূরুল হুদা, মুহাম্মাদ রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন, পল্টন থানা সভাপতি মাওলানা রায়হান মাহমুদ, মতিঝিল থানা সহ-সভাপতি মাওলানা সালামাতুল্লাহ, রমনা থানা সহ-সভাপতি মুহাম্মাদ শরিফুল ইসলাম, কামরাঙ্গীরচর থানা সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, শাহবাগ থানা সহ-সভাপতি হাফেজ আল আমিন ও পল্টন থানা সংগঠন সম্পাদক রকিবুর রহমান প্রমুখ।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222