মালয়েশিয়ায় অবৈধ ইমিগ্রেশন সিন্ডিকেটের বাংলাদেশী এজেন্ট গ্রেপ্তার

by Fatih Work

ইসমাইল রাহমানি, মালয়েশিয়া প্রতিনিধি >>

মালয়েশিয়ায় অবৈধভাবে বিদেশী কর্মীদের পারমিট নবায়ন সংক্রান্ত ইমিগ্রেশন সেবা প্রদানকারী একটি সিন্ডিকেটের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বিজ্ঞাপন
banner

যার মূল হোতা হিসেবে একজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

প্রায় এক বছর ধরে সক্রিয় থাকা এই সিন্ডিকেটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে প্রতিটি আবেদনের জন্য ১ থেকে ২ হাজার রিঙ্গিত পর্যন্ত ফি আদায় করছিল।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতু জাকারিয়া এক বিবৃতিতে জানান, জনসাধারণের তথ্য এবং দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত (২৮ এপ্রিল) পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হলের একটি যৌথ অভিযানে জালান সুলতান ইসমাইল এলাকার দুটি স্থানে অভিযান চালানো হয়।

একটি দোকান ঘর ও একটি আবাসিক ইউনিটে অভিযান চালিয়ে ওই বাংলাদেশী নাগরিকসহ আরো ৩ জনকে আটক করা হয়েছে।

যাদের ১ জন বাংলাদেশী ১ জন ভারতীয় ও ১ জন ইন্দোনেশিয়ার নাগরিক। সিন্ডিকেটের এজেন্ট হিসেবে তাদেরকে সন্দেহ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ২ বাংলাদেশী নাগরিকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

আটককৃতদের বয়স ২৩ থেকে ৪৮ বছর। তাদের মধ্যে তিনজনের বৈধ কর্মসংস্থানের পারমিট থাকলেও ইন্দোনেশিয়ার নাগরিক তার পারমিটের  মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছিলেন।

অভিযানে এক স্থানীয় কর্তৃপক্ষের লাইসেন্স, কোম্পানির নথিপত্র, মালয়েশিয়ার কোম্পানি কমিশনের সনদ, বাংলাদেশী ৪৮টি পাসপোর্ট, ২টি ভারতীয়, ৬টি ইন্দোনেশিয়া, ২টি পাকিস্তানি পাসপোর্টসহ নগদ ২ হাজার ৪ শত রিঙ্গিত জব্দ করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222