উপমহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম ও বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৪ মে) দুপুরে তার ইন্তেকালের খবর নিশ্চিত করেছে দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
মাওলানা বুস্তানবী দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ সময় ধরে। দেওবন্দের ইতিহাসে যিনি আধুনিক শিক্ষা ও ঐতিহ্যগত দীনি শিক্ষার সমন্বয়ের এক সাহসী সংস্কারক হিসেবে বিবেচিত। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানে মেডিসিন, প্রকৌশলসহ আধুনিক বিষয়ের পাঠক্রম চালু করেন, যা মাদরাসা শিক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।
মাওলানা বুস্তানবীর মৃত্যুতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ সারা বিশ্বের শিক্ষাজগতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠান, আলেম ও শিক্ষার্থীরা তার রূহের মাগফিরাত কামনায় দোয়া করছেন।
দারুল উলুম দেওবন্দের বর্তমান প্রশাসন ও শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, “মাওলানা বুস্তানবী একজন দূরদর্শী, আল্লাহভীরু ও মেহনতী আলেম ছিলেন। তিনি দেওবন্দের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।”
এনএ/
