চোরা পথ দিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, তারা নির্বাচন চায় না: মঈন খান

by Nur Alam Khan

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি >>

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সুষ্ঠু নির্বাচন চাইলে যারা সমালোচনা করে, তারা রাজনীতির চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনকে ভয় পায়। কারণ, তারা জনগণকে ভয় পায়। তারা জানে যে, তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না।

বিজ্ঞাপন
banner

নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়, গণতন্ত্র উত্তরণের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। ৫ আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্রের উত্তরণের কথা বলছে, একটি পক্ষ তার বিরোধিতা করছে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণকে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনের বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে। তাই বারবারই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছাত্তারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন নরসিংদী বাজার বণিক সমিতি সভাপতি বাবুল সরকার, নরসিংদী বাস ট্রাক পরিবহন মালিক সমিতির  সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহান শাহ শানু, নরসিংদী জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবীর কামাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ন সম্পাদক মহিউদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার আহম্মেদ  খান, সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব ইউছুফ বীন শাহীন, যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভূইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট বাছেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো: নয়ন মিয়া ও পলাশ শিল্পাঞ্চল কলেজ ছাত্রদলের আহ্বায়ক আখলাক হোসেন প্রমূখ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222