ইসরায়েলের আরো ২ গুপ্তচরকে আটক করল ইরান

by Fatih Work

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের আরো ২ সদস্যকে আটক করেছে ইরান। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যও জব্দ করা হয়েছে।

খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার।

বিজ্ঞাপন
banner

ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোনতাজের আল-মাহদি রবিবার (১৫ জুন) জানিয়েছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুইয়েহ জেলায় এই দুই এজেন্টকে শনাক্ত করে আটক করা হয়েছে।

তিনি জানান, অভিযানে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ ও উৎক্ষেপণ সামগ্রীসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়াও একটি নিশান পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে।

১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী ইরানের অভ্যন্তরে, এমনকি আবাসিক ভবনেও একতরফা আগ্রাসন চালিয়েছে। এরপর থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

ছোট আকারের ড্রোন ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বিভিন্ন স্থানে।

এর আগে একই দিনে ইরানের আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতেও আরো দুইজন মোসাদ এজেন্টকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আলবোর্জ প্রদেশটি তেহরান প্রদেশের সন্নিকটে অবস্থিত।

উল্লেখ্য, ইসরায়েলের অভ্যন্তরে তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ বিভিন্ন এলাকায় ইরান ইতোমধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা আঘাত হেনেছে।

দখলকৃত ভূখণ্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ইসরায়েলিরা দিনের পর দিন বোমা সুরক্ষা বাঙ্কারে অবস্থান করতে বাধ্য হচ্ছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222