ঢাবি শিক্ষক শিবলী রুবাইয়াতের ১০ তলা ভবন জব্দের নির্দেশ

by Fatih Work

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের (৫৭) ঢাকা জেলার সাভারে ১৫ কাঠা জমি উপর নির্মিত ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মাসুদুর রহমান এই আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল ইসলামের বিরুদ্ধে ভুয়া পণ্য রপ্তানি দেখিয়ে কর্তব্য অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারো অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩ লাখ ৬১ হাজার ডলার বাংলাদেশে এনেছেন।

এরপর ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামায় দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত উল-ইসলাম ঘুষের প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার গ্রহণ করার মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থজ্ঞাতসারে হস্তান্তর ও রুপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ও (২) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। এজন্য তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

আসামি শিবলী রুবাইয়াতের পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে অর্থ পরবর্তীতে ঘর ভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং এই অর্থ দিয়ে সম্পত্তি তৈরি করার বিষয়টি জানা যাচ্ছে। সেজন্য তার স্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শিবলীকে গ্রেপ্তার করে। পরের দিন তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222