আইসিইউতে দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী

by Nur Alam Khan

দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী ভীষণ অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগর হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন।

গতকাল সোমবার (১৪ জুলাই) হজরত প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দেওবন্দের উস্তাদ মাওলানা জাররার কাসেমী।

বিজ্ঞাপন
banner

প্রখ্যাত এই আলেমের সুস্থতার জন্য সবার কাছে বিশেষ দোয়ার আবেদন করেছেন তাঁর ছাত্র ও ভক্ত-অনুরাগীরা।

দারুল উলুম দেওবন্দের ১৪তম প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী । তিনি ১৯৩৩ সালের ১১ আগস্ট ভারতের আজমগড়ের খায়রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। মোবারকপুরের মাদরাসা ইয়াহইয়া উল উলুম, দারুল উলুম মৌ এবং লখনউয়ের দারুল মুবাল্লিগীনে পড়াশোনার পর মাজাহির উলুম, সাহারানপুরে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। পাশাপাশি তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন।

ব্যক্তিগতভাবে তিনি হুসাইন আহমদ মাদানীর কাছে সহীহ বুখারী ও সুনান আত-তিরমিজী এবং মিরাজুল হক দেওবন্দির কাছে আল মুতানাব্বির দেওয়ানের পাঠ গ্রহণ করেছেন। শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি মালেগাঁওয়ের মাহদে উলুমে শিক্ষকতা করার মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন। এরপর তিনি মোরাদাবাদের মাদরাসা হায়াতুল উলুমে যোগদান করেন। এখানে তিনি একাধারে ২৩ বছর ইসলামি আইনশাস্ত্র বিভাগের দায়িত্বে ছিলেন।

১৯৮৮ সালে তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক নিযুক্ত হন এবং অল্প সময়ে দারুল ইফতা বিভাগে পদোন্নতি পান। ২০০৮ সালে তিনি প্রধান মুফতি নির্বাচিত হন।

তার রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রাসূলপ্রেমের একগুচ্ছ গল্প, আপনার নামাজ ত্রুটিমুক্ত করুন, ঈমান ও ইয়াকিন, হাশিয়া ফতোয়ায়ে রশিদিয়্যা, মাসায়েলে কুরবানি, রমাদান আওর উসকে রোজ, শবে বরাত আরও কুরআন, শরাহে মুফিদুত তালিবীন, যাকাত কি আহমিয়্যাত ইত্যাদি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222