এনসিপি’র উপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

by Fatih Work

গোপালগঞ্জে এনসিপি’র উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন
banner

দলীয় কার্যালয়ের সামনে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মো: জহুরম্নল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, শহর জামায়াতের আমির অধ্যাপক ফেরদৌস আলম, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মন্ডল, শহর সেক্রেটারি আবু হাসান নয়া মিয়া, সদর উপজেলা সেক্রেটারি প্রভাষক মো: ওবায়দুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এ দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু বছর না যেতেই এ সন্ত্রাসী আওয়ামী সংগঠন কীভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে তা উদ্বেগের। গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে তা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। তাই ফ্যাসিবাদী আগ্রাসনকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান থাকবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222