চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

by Fatih Work

আইনজীবী আলিফ হত্যা, পুলিশি কাজে বাধা ও আদালত চত্বরে ভাঙচুরসহ পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দিয়েছেন। এই শুনানিকে কেন্দ্র করে আদালতে ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন
banner

সকাল সোয়া এগারটায় এই আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছে। সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৩ জুন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম ওই আবেদনের ওপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দেন।

প্রসঙ্গত, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী ২০২৪ সালে ২৬ নভেম্বর গ্রেপ্তার হন। চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222