৫ ক্যাটাগরীতে শাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী ২০২৫

by hsnalmahmud@gmail.com

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের হৃদয়বিদারক ঘটনার স্মরণে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সেই সময় মানুষের সেবায় নিবেদিত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা প্রদান করতে যাচ্ছে শাপলা স্মৃতি সংসদ।

“শাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী ২০২৫” শীর্ষক এই ব্যতিক্রমী আয়োজন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আগামী মাসে। যারা শাপলা চত্বর ট্রাজেডির পর জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হবে।

বিজ্ঞাপন
banner

সম্মাননার ক্ষেত্রসমূহ:
১. গণমাধ্যম ও মিডিয়া
২. আইন ও মানবাধিকার
৩. চিকিৎসা ও সেবা
৪. সাহিত্য ও সংস্কৃতি
৫. পুনর্বাসন সহায়তা

আয়োজক সংগঠন জানায়, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সম্মাননার জন্য নিজেকে বা অন্য কাউকে মনোনয়ন দিতে পারেন। এজন্য নির্ধারিত গুগল ফর্ম-এ প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

👉 আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়: ১৫ আগস্ট ২০২৫, রাত ১২টা
👉 আবেদন ফরম লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScZGZgYks9jnjQ2tPrU96AxBZiqcuyxLBLhkSjA2gYBEfkBGw/viewform?usp=header

শাপলা স্মৃতি সংসদ আশা প্রকাশ করেছে, জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ৫ মে-এর এই স্মৃতি ধরে রাখার পাশাপাশি সংশ্লিষ্টদের অবদানকে সম্মানিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222