গাজার ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার নিন্দা জানালেন মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে

by amirulislamluqman20@gmail.com

বিশ্ববিখ্যাত মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে গাজার অবরুদ্ধ জনগণের পক্ষে মুখ খুলেছেন। ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা ও ত্রাণ সহায়তা বন্ধ করার বিরুদ্ধে সরব হয়ে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি প্রতিবাদমূলক বার্তা শেয়ার করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) ডেইলি জং সূত্রে জানা গেছে, আরিয়ানা গ্র্যান্ডে তার স্টোরিতে লিখেছেন, ‘মানুষকে অনাহারে মারার কাজ একটি রেড লাইন, আর ইসরায়েলি সরকার আমাদের চোখের সামনেই সেই সীমা অতিক্রম করছে।’

বিজ্ঞাপন
banner

তার শেয়ার করা পোস্টে আরও বলা হয়েছে, ‘গাজায় অবিলম্বে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে।’

আমেরিকান গায়িকার এই বার্তা এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চলমান নিষেধাজ্ঞা ও খাদ্যবাহী ত্রাণ আটকে দেওয়ার কারণে আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। ‘রেড লাইন’ নামে একটি প্রচারণা চালানো হচ্ছে যার মাধ্যমে গাজাবাসীর জন্য অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানানো হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় যে, এই ‘রেড লাইন’ ক্যাম্পেইনকে সমর্থন দিয়েছে একাধিক ব্রিটিশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য জরুরি সহায়তা প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করছে।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (WFP) জানিয়েছে, গাজায় চলমান খাদ্য সংকটে এখন পর্যন্ত ১৩৩ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৮৭ জনই শিশু। সর্বশেষ তথ্যে জানা গেছে, আরও ৬ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন

এদিকে আরিয়ানা গ্র্যান্ডের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ফ্যানদের পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকারকর্মীরাও তার বার্তাকে স্বাগত জানিয়েছেন।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222