জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তারেক রহমান

by amirulislamluqman20@gmail.com

চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রোববার (৩ আগস্ট) তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমিরের অবস্থার খোঁজ নিতে যান বিএনপির একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন
banner

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রতিনিধি দলে ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

নেতারা সেখানে ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তারা তার আশু রোগমুক্তি কামনা করেন।

বিএনপি নেতাদের অভ্যর্থনা জানান জামায়াত ইসলামীর নেতারা।এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222