‘শেখ মুজিবের ছবি নামাবো না’ বলে দম্ভোক্তি করা সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

by Fatih Work

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।

বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৪ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহমেদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই স্কুলে আমরা তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তদন্ত চলমান আছে। তিনি দোষী সাব্যস্ত হলে বিভাগীয় মামলাও হতে পারে। এমনকি স্থায়ীভাবে বহিষ্কারও হতে পারেন।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222