হাসিনার বিরুদ্ধে আলেমদের বদদোয়া বহুকালের: পিনাকী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ডা. পিনাকী ভট্টাচার্য বলেছেন, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আলেম সমাজের বদদোয়া রয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি দাবি করেন, প্রখ্যাত ইসলামী নেতা মুফতি ফজলুল হক আমিনীকে শেখ হাসিনা সরকার গৃহবন্দী করে রাখে এবং গৃহবন্দী অবস্থাতেই তার মৃত্যু ঘটে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

পিনাকীর অভিযোগ অনুযায়ী, আমিনীকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্য তার ছেলে মাওলানা হাসানাত আমিনীকে গুম করা হয়েছিল। তবে পরবর্তীতে মুক্তি পাওয়ার পর হাসানাত আমিনী মুফতি ফয়জুল্লাহর সঙ্গে আওয়ামী লীগের প্রকাশ্য পক্ষাবলম্বন করেন, যা তাকে “গণধিক্কৃত দালালে” পরিণত করেছে বলে মন্তব্য করেন পিনাকী।

তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আমিনীর ভবিষ্যদ্বাণী স্মরণ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। সে প্রসঙ্গ উল্লেখ করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি আমিনী বলেছিলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চোখে যেভাবে অশ্রু দেখেছি, ভবিষ্যতে যে কোনো সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কাঁদতে দেখব।’

বর্ণাঢ্য রাজনীতির পুরোধা মুফতি আমিনী

মুফতি ফজলুল হক আমিনী (১৫ নভেম্বর ১৯৪৫ – ১২ ডিসেম্বর ২০১২) ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, মুফতি ও রাজনীতিবিদ।

তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কওমি মাদরাসা বোর্ডের দায়িত্ব পালন ছাড়াও জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি খেলাফত আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন।

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর ২০১১ সাল থেকে প্রায় ২৩ মাস তাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ রয়েছে। নারী উন্নয়ন নীতিমালা, শিক্ষা নীতি ও হাইকোর্টের দেওয়া ফতোয়া-সংক্রান্ত রায়ের বিরুদ্ধে তিনি সরব অবস্থান নেন এবং বিভিন্ন সময় আন্দোলন-হরতালের নেতৃত্ব দেন।

বর্ণাঢ্য রাজনীতির পুরোধা এই আলেম ২০১২ সালের ১২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। জাতীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসা প্রাঙ্গণে সমাহিত করা হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222