জুলাই হত্যা মামলায় জাবির সাবেক সহকারী অধ্যাপক গ্রেপ্তার

by Fatih Work

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) ভোরে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে যৌন নিপীড়নের দায়ে বরখাস্ত করা হয়েছিল। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সাভার মডেল থানার ৪৪(৮) ২৪ নং মামলার তদন্তেপ্রাপ্ত আসামি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ছাত্র হত্যা মামলার এজাহারে নাম থাকা সত্ত্বেও এতদিন তিনি আইনের বাইরে ছিলেন। আজ রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222