গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের সংখ্যা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল

by amirulislamluqman20@gmail.com

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাসের কাছে আটক ইসরায়েলি বন্দিদের সংখ্যা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন।

শনিবার (২৩ আগস্ট) আল আরাবিয়া সূত্রে জানা গেছে, শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, হামাসের হাতে মোট প্রায় ৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছে। এর মধ্যে জীবিতদের সংখ্যা সম্ভবত ২০ জনেরও কম। দুইজন হয়তো ইতোমধ্যে মারা গেছেন।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, বন্দিদের সংখ্যা যখন ২০-তে নেমে আসে তখন থেকেই হামাস সমঝোতা প্রত্যাখ্যান করতে শুরু করে। বর্তমানে তারা যে কোনো চুক্তির বিনিময়ে কেবল ১০ জনকে মুক্তি দিতে চাইছে।

ট্রাম্প বন্দিদের মুক্তির কৃতিত্বও নিজের কাঁধে তুলে নেন এবং বলেন, বন্দিদের পরিবার ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করছে না।

তার ভাষায়, এ পরিস্থিতি শেষ হওয়া উচিত। এটা সম্পূর্ণ ব্ল্যাকমেইল, যার অবসান অবশ্যই ঘটতে হবে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বন্দি সংক্রান্ত বিষয়ক সমন্বয়ক গাল হির্শ ট্রাম্পের বক্তব্য সরাসরি খারিজ করে দিয়েছেন।

তিনি বলেন, ইসরায়েলের কাছে এমন কোনো তথ্য নেই যে আরও বন্দি নিহত হয়েছেন। আমাদের তথ্য অনুযায়ী, ২০ জন বন্দি জীবিত, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ২৮ জন ইতোমধ্যে নিহত হয়েছেন।

ইসরায়েলি বন্দি পরিবারের ফোরামও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছে। তাদের মতে, ৫০ জনের প্রত্যেকেই একটি পূর্ণ জগতের প্রতিনিধিত্ব করে। আমাদের পবিত্র দায়িত্ব হলো তাদের রক্ষা করা এবং সবার প্রত্যাবর্তন নিশ্চিত করা।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল১২ জানিয়েছে, বন্দি বিনিময় প্রক্রিয়া পুনরায় শুরু করতে ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে আলোচনার সময় ও স্থান নির্ধারণে পরামর্শ শুরু হয়েছে।

সূত্রমতে, কাতারের দোহায় অনুষ্ঠিত আগের আলোচনায় নেতৃত্ব দেওয়া ইসরায়েলি প্রতিনিধি দল আবারও নতুন আলোচনায় অংশ নেবে। তবে আলোচনার স্থান এখনো চূড়ান্ত হয়নি।

এমন সময়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে যখন বন্দিদের পরিবার তাদের প্রিয়জনদের মুক্তির দাবিতে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন, গাজা দখলের পরিকল্পনার পাশাপাশি বন্দিদের মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করতে হবে।

সূত্র: আল আরাবিয়া

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222