মো.আইয়ুব আলী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের যুগ্ম আহ্বায়ক জনাব সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্থলনজনিত অভিযোগে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে। একই সঙ্গে তাকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করা হয়েছে।
গত ১৭ জুন এনসিপি কেন্দ্র শোকজ সারোয়ার তুষার বরাবর একটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে তিনি দপ্তর মারফত আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও এনসিপি শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দাখিল করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপকে কেন্দ্র করে শোকজ নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার টানা দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এ সময়ে তিনি জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরা এবং নরসিংদীতে পদযাত্রাসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রমে অংশ নেননি।
পার্টি জানায়, সার্বিক ঘটনা, লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ শেষে এনসিপি’র পর্যবেক্ষণে দেখা যায়—ঘটনাটি একান্ত ব্যক্তিগত যোগাযোগের বিষয় এবং নারীর প্রতি সংবেদনশীলতা ও ন্যায় বিচারের স্বার্থে পর্যাপ্ত বিবেচনা করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর জনাব সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক দায়িত্বে ফেরানো হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে।
এনআর/
