বিশ্বের যে দুটি দেশে কোনো বিশ্ববিদ্যালয় নেই

by Fatih Work

বিশ্বের প্রায় সব দেশেই উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে আশ্চর্যজনকভাবে দুটি দেশ আছে যেখানে একটিও বিশ্ববিদ্যালয় নেই। এই দেশ দুটি হলো ভ্যাটিকান সিটিলুক্সেমবার্গ

রবিবার (২৪ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ, যা ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত। এর আয়তন মাত্র ৪৯ হেক্টর এবং জনসংখ্যা এক হাজারেরও কম। এত ছোট পরিসরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব নয়। ফলে এখানকার শিক্ষার্থীরা সাধারণত রোম বা ইতালির অন্যান্য অঞ্চলে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করেন।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, লুক্সেমবার্গ ইউরোপের একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হলেও সেখানে প্রচলিত অর্থে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এর পরিবর্তে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা প্রদান করে। দেশটির শিক্ষার্থীদের বেশিরভাগই পেশাভিত্তিক ডিগ্রি এবং উচ্চশিক্ষার জন্য প্রতিবেশী দেশ ফ্রান্স, জার্মানি কিংবা বেলজিয়ামে চলে যান।

এই ব্যতিক্রমী তথ্য বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থার ভিন্ন ভিন্ন দিককে সামনে আনে। ছোট কিংবা উন্নত দেশ—সকলেই নিজেদের প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী শিক্ষা কাঠামো গড়ে তোলে।

সূত্র: এক্সপ্রেস নিউজ

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222