গাজায় আল-নাসর হাসপাতালে ইসরায়েলি হামলা, ৪ সাংবাদিকসহ নিহত ১৫

by amirulislamluqman20@gmail.com

ইসরায়েলের পরপর দুটি হামলায় গাজার আল-নাসর হাসপাতালে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সাংবাদিক রয়েছেন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ডেইলি জং সূত্রে আরব গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি সেনারা আল-নাসর হাসপাতালে দুই দফা হামলা চালায়। এতে নিহতদের মধ্যে একটি বিদেশি সংবাদ সংস্থার সাংবাদিকও ছিলেন। হামলায় আরও অনেকের আহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন
banner

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও লাশ ধ্বংসস্তূপ থেকে বের করার কাজ শুরু করেছে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222