ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল তুরস্ক

by Fatih Work

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে তুরস্ক।

শুক্রবার (২৯ আগস্ট) তুর্কি সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এর খবরে জানানো হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এখন থেকে তুর্কি জাহাজগুলোকে আর কোনোভাবেই ইসরায়েলি বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হবে না। একইভাবে ইসরায়েলি বিমানও তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৯ আগস্ট) তুর্কি সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন হাকান ফিদান। এ সময় তিনি অভিযোগ করেন, গাজায় ইসরায়েল ভয়াবহ যুদ্ধাপরাধ করে চলেছে এবং দখলদার বাহিনীর এসব কর্মকাণ্ড মানব ইতিহাসের সবচেয়ে বর্বর ও অন্ধকার অধ্যায়ের একটি।

ফিদান বলেন, গত দুই বছর ধরে ইসরায়েল বিশ্ববাসীর সামনে মানবিক মূল্যবোধকে উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ ইতিহাসের গতিপথ বদলে দেবে, বিশ্বজুড়ে নিপীড়িতদের জন্য প্রতীক হয়ে উঠবে এবং ভেঙে পড়া বৈশ্বিক ব্যবস্থার ভিত নড়িয়ে দেবে।

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাবই, যে-ই তা দিক না কেন, তুরস্কের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া তিনি গাজার বাইরেও ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানান। লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরানে ইসরায়েলি হামলার ঘটনাকে তিনি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী মানসিকতার প্রকাশ’ এবং আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

সূত্র: টিআরটি ওয়ার্ড

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222