সৎ রাজনী‌তিবিদদের পক্ষে ঐক‌্যবদ্ধভাবে থাক‌ার আহ্বান:হাসনাত আব্দুল্লাহ

by Nur Alam Khan

যারা সততার সাথে রাজনীতি করে তাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২৯আগস্ট) সন্ধ্যায় কু‌মিল্লা দে‌বিদ্বার এলাহাবা‌দ মোহাম্মদপু‌রে উঠা‌নে রাজ‌নী‌তি এন‌সি‌পির বৈঠ‌কে তিনি এ কথা ব‌লেন।

বিজ্ঞাপন
banner

জাতীয় নাগ‌রিক পা‌টি দ‌ক্ষিণাঞ্চল মূখ‌্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ব‌লে‌ছেন -যারা এ প্রজ‌ন্মের সা‌থে প্রতারণা কর‌বে,তারা এ দে‌শে রাজনী‌তি কর‌তে পার‌বে না। এক‌টি টাকা আমি দি‌তেও পার‌বো না।এক‌টি টাকা নি‌তেও পার‌বো না। টাকার রাজনী‌তি গত ক‌য়েক দশক দে‌খে‌ছি।টাকা দি‌য়ে রাজনী‌তি করার ইচ্ছা নাই।আপনারা সিদ্ধান্ত নি‌বেন য‌ারা সৎ রাজনী‌তি ক‌রে তা‌দের প‌ক্ষে ঐক‌্যবদ্ধ থাক‌বেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দূনী‌র্তি‌কে প্রশ্রয় দি‌বেন না। -রাজনী‌তি‌বিদ‌দের জবাব‌দিহিতার আওতায় আনবেন।

জুলাই সনদ নিয়ে বলেন, নির্বাচ‌নের আগে সব লি‌খিত ‌নিয়ম হ‌তে হ‌বে। আইনগত ভি‌ত্তি লাগ‌বে। যে সংবিধা‌নের দোহাই দি‌য়ে শেখ হা‌সিনা দি‌নের ভোট রা‌তে দি‌ছে। নির্বাচন লাগ‌বে, কিন্তু নিয়ম প‌রিবর্তন কর‌তে হ‌বে। জনগণ যা‌কে ভোট সেই নির্বা‌চিত হ‌বে।

‌গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান তৈরিতে জনগণের সঙ্গে আলোচনার উদ্দেশে এ বৈঠক করেন বলে জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।

এসময় উপ‌স্থিত ছি‌লেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সা‌রোয়ার তুষার,জাতীয় নাগ‌রিক পা‌টি লেখক চিন্তক যুগ্ম মূখ্য সংগঠক ডাঃ মাহমুদা আলম মিতু ।

উঠ‌া‌নে রাজনী‌তির বৈঠ‌কে সভাপ‌তিত্ব ক‌রেন ‌জাতীয় নাগ‌রিক পা‌টির দে‌বিদ্বার উপ‌জেলার প্রধান সমন্বয়ক জামাল মোহাম্মদ ক‌বির। দলীয় কর্মসূচির আওতায় আজ থেকে ৩ দিন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে ২৭টি উপজেলায় ‘উঠানে রাজনী‌তি’ নামে উঠান বৈঠক করবে এনসিপি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222