ময়মনসিংহে এনসিপির নেতার ওপর হামলা

by Nur Alam Khan

ময়মনসিংহের তারাকান্দা জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সদস্য মাসুদ রানার (৩৬) ওপর হামলা করতে দুর্বৃত্তরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাশিগঞ্জ বাজারে পথরোধ করে এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

মাসুদ রানা উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আ. আজিজের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য ও কৃষি উইং- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি।

জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সদস্য মাসুদ রানা ঘটনাটি নিশ্চিত করে বলেন তারাকান্দা যাওয়ার পথে কাশিগঞ্জ বাজার ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছলে দুজন ছেলে আমার গতিরোধ করে।এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও ১০-১২ জন। এসময় সন্ত্রাসীরা আমাকে টেনেহিঁচড়ে নীরব জায়গায় নেওয়ার চেষ্টা করে। আমি যেতে না চাইলে আমাকে কিল-ঘুষি মারতে থাকে। আমি ডাক- চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো টিপু সুলতান বলেন মাসুদ রানা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222