জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেঁছে নিবেন: হেলাল

by Fatih Work

নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেঁছে নিবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ (সদর) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বরিশাল টাউন হল অডিটোরিয়ামে মহানগর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-দেশের জনগনের আগে পালস্ বুঝতে হবে। দেশের মানুষ আর একটি ফ্যাসিবাদ কোন অবস্থাতেই মেনে নিবেনা। যার প্রমান হয়েছে বৃহৎ ক্যাম্পাস সমূহের নির্বাচন। সকল চাঁপ উপেক্ষা করে দলমত, ধর্ম বর্ন নির্বিশেষে যুব সমাজ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে।

বিজ্ঞাপন
banner

আগামী নির্বাচনে অনেকে মেকানিজম করার ষড়যন্ত্র চলছে, আমরা বলতে চাই বাংলাদেশের তরুন ও যুব সমাজ কোন রক্তচক্ষু কিংবা ষড়যন্ত্র মেনে নিবে না উল্লেখ করে। তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তব, গনহত্যাকারীদের বিচার করে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে।

তিনি বলেন, রাসুলের সকল গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন যুবক, যুবকদের হাত ধরেই একটি ইসলামি সমাজ প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশের যুবকরা যখন রাস্তায় নামে তখন হাসিনার মত স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের এই ভূমিতে যুবকদের হাত ধরেই ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

বরিশাল মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, যুব নেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান, হাসিবুর রহমান অনিক প্রমুখ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222