আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করে দেন: তামিম মৃধা

by Fatih Work

সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে ধর্ম পালনের দিকে বেশি ঝুঁকছেন বর্তমানে শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা। সেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার বাহ্যিক পোশাক ও রূপেও। লম্বা দাড়ি রেখেছেন। তাকে প্রায়ই দেখা যাচ্ছে ইসলামিক বিষয়ক নানা কনটেন্টে।

সম্প্রতি সৌদি আরবে ওমরাহ পালন করলেন তামিম মৃধা। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।

বিজ্ঞাপন
banner

তামিম লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি- এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে?’

আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।’

এর আগের একটি পোস্টে তিনি লেখেন, ‘দোয়া করি, যেন আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করেন এবং আপনাদের সবাইকেও এখানে আসার তাওফিক দান করেন।‘

চলতি বছরের শুরুরদিকে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর ছড়িয়ে পরে। এরপর থেকে তামিমকে আর অভিনয়ে দেখা যায়নি। ইসলামি জীবনাচার মেনে চলার চেষ্টা করছেন তিনি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222