ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জামায়াত নেতার তদবির

by Nur Alam Khan

পটুয়াখালীর বাউফল উপজেলায় পুলিশের হাতে আটক সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে সুপারিশ করেছেন এক জামায়াতের নেতা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাকে মমিনপুর গ্রাম থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাইনুল ইসলামকে আটক করে থানার উপপরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।

বিজ্ঞাপন
banner

অভিযোগ উঠেছে, আটক মাইনুল ইসলামকে ছাড়াতে তদবির শুরু করেছেন কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম আবু সাঈদ।

আটক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মো. আব্দুস সালাম সিকদারের ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

এর আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মাইনুলের ঘনিষ্ঠতার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, ২০২৪ সালের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইনুল ও তার ভাই আমিনুল সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম ফিরোজের শ্যালক ও ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক ওরফে অপুর পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ভাঙচুর করাসহ মারামারি-হানানানির ঘটনায়ও জড়িত ছিলেন।

এ বিষয়ে জামায়াত নেতা গোলাম আবু সাঈদ বলেন, ‘সে ছাত্রলীগের কোনো পদে ছিল না। আমার ইউনিয়ন জামায়াতের যুব কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছে। তার জন্য স্বাভাবিকভাবেই আমাকে আসতে হয়েছে।’

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরুজ্জামান সরকার বলেন, ‘মাইনুল নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছিলেন। তথ্য-প্রমাণ নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়েছে। সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে তার ছবিও আছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222