ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ, উত্তাল পুরো দেশ

by Fatih Work

সরকারি বাজেট সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয় আন্দোলনকারীদের।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশজুড়ে মিছিলে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার লক্ষাধিক শ্রমজীবী মানুষ।

বিজ্ঞাপন
banner

আগের সরকারের বাজেট বাতিল করে জনসেবা খাতে বাজেট বাড়ানো, ধনীদের কর বৃদ্ধি এবং পেনশনের দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। প্যারিসে আন্দোলনের এক পর্যায়ে টিয়ারশেল ছোঁড়ে পুলিশ।

এ সময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিনজন এবং গ্রেফতার হয়েছে প্রায় দেড়শোজন। আন্দোলন প্রতিরোধে এদিন প্রায় ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিলো শহরজুড়ে।

সূত্র: রয়টার্স।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222