খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, ৯ তরুণ-তরুণী আটক

by Nur Alam Khan
খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে নয় তরুণ-তরুণীকে পুলিশ আটক করেছে। নগরীর আরাফাত ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন, মামুন বিশ্বাস (৩০), আমিনুর রহমান (২৭) এবং আরও সাত তরুণী।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের পর নয়জনকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, খুলনার কোনো হোটেলকে অসামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হতে দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222