চরমোনাই পীর ভণ্ড, জামায়াত ইসলামী জাতীয় বেঈমান: এ্যানি

by Nur Alam Khan

চরমোনাই পীর ভণ্ড, জামায়াতে ইসলামী জাতীয় বেঈমান বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে সদর উপজেলা পূর্ব বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

এ্যানি চৌধুরী বলেন, ‘১৭ বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল। এমন কোনো দালালি পাখা মার্কার ছিল না যে, তারা এ বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেনি।

২০১৪, ১৮ এবং ২৪-এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত।’

জামায়াতের সমালোচনা করে এ্যানি বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভূমিকা এবং তারা ৮৬ ও ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করেনি, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল।’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের সরকার নিয়ে আসতে পারি।

যেখানে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট রয়েছে। নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উচ্চকক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণিভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উচ্চকক্ষে যখন বসবে; তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা যেতে পারে।’

সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্যাহ। এ সমাবেশে জেলা বিএনপির অন্য নেতারাও বক্তব্য রাখেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222