সমুদ্রযাত্রার ঝড় পেরিয়ে ইতালির দ্বীপে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

by Nur Alam Khan

নিজস্ব প্রতিবেদক >>>

মধ্য সমুদ্রে প্রায় সাত ঘণ্টা ইঞ্জিনবিহীন অবস্থায় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অবশেষে ইতালির সিরাকুজা দ্বীপে নিরাপদে পৌঁছেছেন গাজামুখী নৌযাত্রায় অংশ নেওয়া দল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। তাদের নেতৃত্বে রয়েছেন দেশের কয়েকজন তরুণ সমাজকর্মী ও আলেম।

বিজ্ঞাপন
banner

দলের সদস্যদের পাঠানো বার্তায় জানানো হয়েছে, যাত্রার শুরুতে বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হন তারা। প্রথমে ছয়জন একসঙ্গে থাকলেও মাঝপথে একজন ক্যাপ্টেনকে জরুরি নৌকায় অন্যত্র পাঠাতে হয়। পরে নতুন ক্যাপ্টেনের সহায়তায় ছয় দিন সমুদ্রে এগিয়ে যান তারা।

দুই দিন আগে ফজরের সময় হঠাৎ নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সোলার প্যানেলও নষ্ট হয়। উত্তাল সমুদ্রে প্রায় সাত ঘণ্টা ভেসে থাকার পর রেসকিউ টিমের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। বর্তমানে দলটি সিরাকুজার তীরে তিন দিনের জন্য থাকার অনুমতি পেয়েছে।

দলের এক সদস্য বার্তায় জানান, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে গাজার জন্য এই যাত্রা শুরু করেছি। পথে বহু বাধা এলেও আল্লাহর রহমতে আমরা স্থির আছি। আমাদের সাথে ৭২ বছর বয়সী একজন বয়োজ্যেষ্ঠ এবং ২৩ বছর বয়সী এক তরুণ আছেন। সবাই সমান সাহসিকতায় যাত্রা অব্যাহত রেখেছেন।”

তিনি আরও জানান, কাফেলার অন্য একটি নৌকাও জ্বালানি ও যান্ত্রিক সমস্যায় পড়েছিল, তবে সেটিও যাত্রা অব্যাহত রেখেছে। বর্তমানে সিরাকুজায় অবস্থানরত দলটি আশা করছে দ্রুত নতুন জাহাজের ব্যবস্থা হবে এবং তারা আবার গাজার উদ্দেশে যাত্রা করতে পারবে।

দলটির পক্ষ থেকে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন আল্লাহ তাদের যাত্রা সহজ করেন এবং গাজার নির্যাতিত মানুষের জন্য মানবিক করিডোরের পথ খুলে দেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222