নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: জয়সোয়াল

by hsnalmahmud@gmail.com

নেপালে আকস্মিক বন্যার পর এখনো ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বা তারা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় এই সংখ্যা বাড়তে বা কমতে পারে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শোয়াল। তিনি বলেন, নেপালে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার ও দেশে ফিরিয়ে আনতে কাজ করছে ভারত সরকার।

বিজ্ঞাপন
banner

জয়শোয়াল জানান, নেপালে উদ্ধার হওয়া ২১ ভারতীয় পর্যটক শুক্রবার দিল্লিতে পৌঁছেছেন। এছাড়া ত্রিশূলী প্রকল্পে কর্মরত ৬৩ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

চীনের দিকে আটকে থাকা ৯৬ ভারতীয়ও নিরাপদে নেপাল সীমান্তে পৌঁছেছেন। প্রায় ৪০০ ভারতীয় নাগরিক সেখানে নিরাপদে রয়েছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন বলেও জানান তিনি।

এ ছাড়া ভারতীয় বংশোদ্ভূত আরও প্রায় ১০০ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222