বিএনপিতে যোগ দিলেন নীলফামারীর ৭০০ হিন্দু

by Nur Alam Khan

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে একযোগে ৭০০ হিন্দু বিএনপিতে যোগদান করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইউনিয়নের মোহাব্বত বাজিদপাড়া দোলা পাড়ায় ভবোতরণী দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্যসচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোলা পাড়া ভবোতরণী দুর্গামণ্ডপের সভাপতি গজেন্দ্রনাথ রায়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু।

বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, আজকে সনাতন ধর্মাবলম্বীসহ এত মানুষের স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগদান প্রমাণ করে, এদেশের মানুষ আর নির্যাতন, দুর্নীতি ও অবিচার মেনে নিতে চায় না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের এ যোগদান আমাদের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিল। বিএনপি সব ধর্মের, সব মানুষের দল—আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222