বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল থেকে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

by amirulislamluqman20@gmail.com

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেলে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-নিদা খান (১৯) আদ-দ্বীন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

মৃতা নিদা খান সুলতানপুরা রাজস্থান ভারতের বাসিন্দা আব্দুল আজিজ খানের মেয়ে।

বিজ্ঞাপন
banner

বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ ব্লক এ বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেলে থাকতো।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে আদ-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেলে এ ঘটনাটি ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপ পরিদর্শক এসআই ছরোয়ার হোসেন বলেন, গতকাল দুপুর থেকে দিবাগত রাতের যে কোনো সময়ের মধ্যে তার রুমে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে কর্তৃপক্ষ তার রুমের দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে রোববার ভোর পোনে ছয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃতের সহপাঠী, হোস্টেল সুপার ও শিক্ষকদের বরাত দিয়ে উপ পরিদর্শক এসআই ছরোয়ার হোসেন আরো বলেন, পড়াশোনার চাপে ডিপ্রেশন থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়না তদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222