সম্প্রতি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মুসলমান-অধ্যুষিত সোনার বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চল বিচ্ছিন্ন করে তথাকথিত খৃস্টান রাষ্ট্র গঠনের অপচেষ্টা চালাচ্ছে কিছু কুচক্রী মহল। এই ষড়যন্ত্রকে দেশের অতন্দ্র প্রহরী বিজিবি, সেনাবাহিনী ও ধর্মপ্রাণ সাধারণ ছাত্র-জনতা রুখে দিতে প্রস্তুত। ষড়যন্ত্রকারীদের এই ধৃষ্টতাপূর্ণ হুমকির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহুইয়া
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫ ঈ.) বাদ মাগরিব কামরাঙ্গীরচর “জামি’আতুস সুন্নাহ ঢাকা”র উদ্যোগে আয়োজিত ‘ইসলাহী মাহফিলে’ তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। শুধু পার্থত্য অঞ্চল নয় বাংলাদেশের এক ইঞ্চি মাটিও দখল করতে দেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে এমন অপ্রীতিকর ও ধৃষ্টতাপূর্ণ আচরণ কেউ মেনে নিবে না। জীবনবাজি দিয়ে হলেও আমাদের তা রুখতে হবে ইংশাআল্লাহ।
কামরাঙ্গীরচর ঢাকার “জামি’আতুস সুন্নাহ মাদরাসা”র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতী আ ফ ম আকরাম হুসাইনের সভাপতিত্বে উক্ত ‘ইসলাহী মাহফিলে’ বক্তব্য রাখেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।
হাআমা/
