ভারতে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় সেতু থেকে গাড়ি পড়ে ১৩ জনের মৃত্যু

by Fatih Work

ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য তৈরি একটি অস্থায়ী সেতুর ওপর পার্ক করা ট্রলি লেকে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মধ্যপ্রদেশের।

বিজ্ঞাপন
banner

খান্ডোয়া পুলিশ সুপার (এসপি) মনোজ রাইয় জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অস্থায়ী সেতুর ওপর পার্ক করা অবস্থায় গাড়িটি লেকের মধ্যে পড়ে যায়। ঘটনার পর ১০-১৫ জন লেকে নেমে হতাহত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করেন, তবে ডুবে যাওয়া কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতদের মধ্যে শিশুসহ ১৩ জন ছিলেন। তাদের মধ্যে নারী ছিলেন ছয়জন।

পুলিশ জানিয়েছে, ৮ বছর বয়সি একজন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল তাকে খোঁজার জন্য অভিযান অব্যাহত রেখেছে। খান্ডোয়ার ডেপুটি ইন্সপেক্টর সিদ্ধার্থ বহুগুণা জানান, আহত ৩ জন মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও পি জুগতাওয়াট নিশ্চিত করেছেন, হাসপাতালে ১৩ জনের লাশ এসে পৌঁছেছে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222