প্রধান উপদেষ্টা ও জাজিরার ওসিকে হত্যার হুমকি দিলেন স্বেচ্ছাসেবক লীগের মিথুন

by Fatih Work

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে একটি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিথুন ঢালীর বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মাইনুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

ভুক্তভোগী পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে গোপন বৈঠক করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিথুন ঢালী। এর পরদিন বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে তিনি অনুসারীদের নিয়ে এলাকায় গোপনে মহড়া দেন।

খবর পেয়ে পুলিশ অভিযান চালালে নেতাকর্মীরা কুণ্ডরচর ইউনিয়নের ফিরোজ খাঁর বাড়িতে অবস্থান নেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে অভিযান চালালে কৌশলে তারা পালিয়ে যায়। ঘটনার পর ১ অক্টোবর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় মামলা করে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

ওই মামলার ২ নম্বর আসামি করা হয় মিথুন ঢালীকে। পরে ৩ অক্টোবর দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন পেয়ে ওসি মাইনুল ইসলাম ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়া হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222