শহিদুল আলমকে অপহরণ করেছে দখলদার ইসরায়েল

by Nur Alam Khan

অসহায়, অবরুদ্ধ গাঁজাবাসীকে সাহায্যের উদ্দেশ্যে জীবনের পরোয়া না করে ফিলিস্তিনের অভিমুখে গ্লোবাল সমুদ ফ্লোটিলাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। সম্প্রতি ফ্লোটিলার সঙ্গে যাওয়া বেশ কিছু জাহাজ আটক করেছিল দখলদার ইজরাইলি বাহিনী। ফলে প্রতি মূহুর্তে শংকা বিরাজ করছিল,আদৌও তাঁরা পৌঁছাতে পারবেন কিনা!

অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। আইডিএফ ঘিরে নিয়েছে তাদের জাহাজ। সম্ভবত সবাইকে করেছে বন্দী। প্রায় ঘন্টাখানেক আগে নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা দিয়েছেন শহিদুল আলম। ওই ভিডিও বার্তায় দাবি করা হয়েছে, তাকে ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক অপহরণ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক।

বিজ্ঞাপন
banner

যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটক হয়েছি এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে।এই দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাঁজায় গণহত্যা চালাচ্ছে।

ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান, আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাই— তোমরা ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাও।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222