পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।
শুনানি চলাকালে আসামি অপূর্ব পাল আদালতকে জানান, ঘটনার দিন কি হয়েছে, তার মনে নেই। তার সঙ্গে অদৃশ্য কিছু আছে বলে দাবি করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এআইএল/
