শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাদ

by Fatih Work

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর শিক্ষক-কর্মচারীরা আজ মঙ্গলবার (২১ অক্টোবর ) বেলা ২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে আজ অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়। এরপর বাড়িভাড়া বাড়ানোর আদেশের কপি আন্দোলনকারী শিক্ষকনেতাদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

বিজ্ঞাপন
banner

সরকারের এই সিদ্ধান্তের পর বেলা দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সব আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করা হলো। আগামীকাল থেকে আমরা শ্রেণিকক্ষে ফিরছি।’

দেলাওয়ার হোসেন বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ বাড়ানো হবে। এ সিদ্ধান্ত নিয়ে সরকার আদেশ জারি করেছে। বাড়ি ভাড়া আগামী নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ (দুই হাজারের নিচে নয়), বাকি সাড়ে ৭ শতাংশ ২০২৬ সালের জুলাই থেকে কার্যকর হবে।

দেলাওয়ার হোসেন বলেন, আন্দোলন চলাকালে ৮ দিন তাঁরা শ্রেণিকার্যক্রমে অংশ নিতে পারেননি। তাই ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখবেন।

আন্দোলনে সংহতি জানানোয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ দেশের সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান দেলাওয়ার হোসেন আজিজী।

বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে টানা আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222