দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল সফর করেছেন আফগান বিষয়ক সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ।
বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগান পররাষ্ট্রমন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, সফরকালে খলিলজাদ আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তান ও আমেরিকার মধ্যে সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকটি ছিল বন্ধুত্বপূর্ণ ও অনানুষ্ঠানিক পরিবেশে। সেখানে সহযোগিতার সুযোগ, কূটনৈতিক যোগাযোগ জোরদার করা এবং বিদ্যমান সমস্যাগুলোর যৌথ সমাধান খোঁজার বিষয়ে আলাপ হয়।
এআইএল/
