পাকিস্তানমুখি কুনার নদীতে বাঁধ নির্মাণের নির্দেশ তালেবান সরকারের

by amirulislamluqman20@gmail.com

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ নেতা মাওলানা হাইবাতুল্লাহ আখুন্দজাদা দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়কে কুনার নদীর ওপর দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন।

আফগান গণমাধ্যমের খবরে জানা যায়, আখুন্দজাদা নির্দেশ দিয়েছেন যে বাঁধ নির্মাণের কাজে দেশীয় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করা হবে এবং বিদেশি কোম্পানির জন্য অপেক্ষা করা হবে না।

বিজ্ঞাপন
banner

পানি ও জ্বালানি মন্ত্রী মাওলানা আবদুল লতিফ মনসুর বলেন, ‘আফগানদের নিজেদের পানিসম্পদ ব্যবস্থাপনার পূর্ণ অধিকার রয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের জাতীয় সম্পদ সংরক্ষণের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।’

কুনার নদী পাকিস্তানের চিত্রাল অঞ্চল থেকে উৎপন্ন হয়ে প্রায় ৪৮২ কিলোমিটার প্রবাহিত হওয়ার পর কাবুল নদীতে মিলিত হয় এবং পরে আবার পাকিস্তানে প্রবেশ করে।

সম্প্রতি মন্ত্রী মাওলানা মনসুর কুনার নদীতে বাঁধ নির্মাণকে তালেবান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে উল্লেখ করেছিলেন।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, কুনার নদী সংক্রান্ত বিষয়ে ইসলামাবাদ আন্তর্জাতিক আইন মেনে চলবে।

সূত্র: জিও নিউজ।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222