জুলাই স্মৃতিস্তম্ভের সামনে যোদ্ধাদের নিয়ে কটূক্তি-বিষোদগার, তরুণী গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

রাজশাহীর সিএন্ডবি মোড়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ নিয়ে কটূক্তিমূলক ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করায় এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শক বাদী হয়ে আরএমপির রাজপাড়া থানায় সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠান।

গ্রেপ্তার শেখ মিফতা ফাইজা (১৯) নাটোর সদর থানার দিঘাপাতিয়া গ্রামের মোশারফ হোসেন চপলের মেয়ে। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।

জানা গেছে, ২৫ অক্টোবর ফাইজা সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলনকারীদের নিয়ে কটূক্তি ও বিষোদগার করেন। এ সময় তার হাতে শেখ হাসিনার একটি ছবি ছিল। ‘জুলাই আন্দোলন দেশ ধ্বংসের আন্দোলন’ উল্লেখ করে ফেসবুকে লাইভ করেন ফাইজা। জুলাই যোদ্ধাদের প্রতি অবমাননাকর কথাবার্তা বলেন। পরে জয় বাংলা বলে শেষ করেন তার লাইভ।

ফাইজার এ ফেসবুক লাইভ মুহূর্তের মধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। অনেকেই তা শেয়ার করেন। ফাইজা পরে রিল বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেন। এটিও দেশ-বিদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222