রাজধানীতে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৮ জন গ্রেফতার

by Fatih Work

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর ও লালবাগ থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২০ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেফতারকৃতরা হলো- ১। রিয়াজ (২১), ২। আক্তার হোসেন (১৯), ৩। নাজমুল (২২), ৪। হেলাল (২০), ৫। রাফি (২০), ৬। লিমন (২০), ৭। স্বপন (৩০), ৮। ইমন (১৯), ৯। জাহিদ (২৪), ১০। আলামিন (২২), ১১। নাঈম (২৫), ১২। মুক্তার (২৪), ১৩। শাকিল (২৬), ১৪। মমতাজ (২৩), ১৫। রিয়াদুল (২৮), ১৬। বাবু (২৭), ১৭। আলাউদ্দিন (২৯), ১৮। চান মিয়া (৪৫), ১৯। হাসিবুল (২৬) ও ২০। শাকিল (২৫)। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, তিনটি লোহার রড ও একটি ছুড়ি উদ্ধার করা হয়।

অপরদিকে লালবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর ২০২৫) লালবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. রফিকুল ইসলাম (৪৫), ২। মো. বাদশা (৪৫), ৩। মো. জয়নাল আবেদীন (৫০), ৪। মো. স্বপন (৫৫), ৫। মো. আমজাদ (৬০), ৬। আবুল কাশেম (৫৫), ৭। মো. আব্দুল মতিন (৩২), ৮। শফিকুল ইসলাম (৪৫), ৯। আরিফ হোসেন (৩৫), ১০। মো. রনি হোসেন রিপন (৩৬), ১১। আনোয়ার হোসেন (৩৪), ১২। মো. মোশারফ হোসেন (৩৪), ১৩। সোহাগ বেপারী (৪৫), ১৪। মো. নাইমুর রহমান সাজিদ (২৬), ১৫। মো. সোহাগ (২২), ১৬। মো. মোস্তফা হাওলাদার (৪৫), ১৭। মো. সোহেল মল্লিক (৩৫) ও ১৮। মো. আকবর (৩৫)।

লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222