জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে জরিমানা

by hsnalmahmud@gmail.com

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকারি মূল্যের চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি করার অভিযোগে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন।

বিজ্ঞাপন
banner

জানা গেছে- শুক্রবার সকালে কাউনিয়ার চর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। এ সময় পেট্রোল মজুদে অনুমোদন না থাকায় এবং সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার অপরাধে ব্যবসায়ী মিজানুর রহমানকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন বলেন- অবৈধভাবে পেট্রোল মজুদ করা এবং তিনগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করার দায়ে মিজানুর রহমানকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222