নাইজেরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতির নির্দেশ ট্রাম্পের

by amirulislamluqman20@gmail.com

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নাইজেরিয়ার সরকার যদি তার দেশে খ্রিস্টানদের ওপর হত্যাযজ্ঞ ও সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সহায়তা স্থগিত করবে।

বিজ্ঞাপন
banner

ট্রাম্প আরও জানান, নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন ঠেকাতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, ‘আমেরিকা শক্তির জোরে ওই দেশে সন্ত্রাসীদের নির্মূল করতে পারে।’

এদিকে প্রেসিডেন্টের নির্দেশের পর প্রতিরক্ষা দফতরের মন্ত্রী পিট হেগসিথ সাংবাদিকদের বলেন, ‘জি স্যার, আমরা নাইজেরিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা আফ্রিকা অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

সূত্র: সিএনএন ও জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলমা লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222