খুলনার ঐতিহ্যবাহী মাহফিলে ১৫ নভেম্বর ‘খতমে নবুওয়াত মহাসম্মেলন’ সফলের আহ্বান

by hsnalmahmud@gmail.com

দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ অবগত আছে যে, ইসলামের মৌলিক আকীদা খতমে নবুওয়াত— তথা নবুওয়াতের দরজা চিরতরে বন্ধ— এই মহান বিশ্বাসের উপর আঘাত হানতে কাদিয়ানী বা তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত নামক ভ্রান্ত ও মুরতাদ গোষ্ঠী দুনিয়ার নানা প্রান্তে নানা চক্রান্তে লিপ্ত। এদের মিথ্যা নবুওয়াত দাবী ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের উলামায়ে কেরাম ও ঈমানদার জনগণ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এই প্রেক্ষাপটে আসন্ন ১৫ নভেম্বর ২০২৫ ঈ. শনিবার, ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে “খতমে নবুওয়াত মহাসম্মেলন” অনুষ্ঠিত হবে ইনশা-আল্লাহ।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর ২০২৫ ঈ.) শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব প্রতিষ্ঠিত দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ “জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা”র ২০তম বার্ষিক ওয়াজ মাহফিলে কাদিয়ানী ধর্ম বিশ্বাস ও তাদের গোপন অপতৎপরতা সম্পর্কে উম্মাহকে সতর্ক করতে গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উক্ত মহাসম্মেলন সফলের লক্ষ্যে উলামা ত্বলাবাসহ সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের সম্মানিত খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

বিজ্ঞাপন
banner

তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য হলো:- খতমে নবুওয়াতের আকীদা রক্ষার জন্য জাতীয় ঐক্য গঠন করে ইসলাম ও মুসলমানদের ঈমানী নিরাপত্তা নিশ্চিত করা এবং খুব জোরালোভাবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা বাস্তবায়নের দাবী উত্থাপন করা। এ লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইসলামী দলসমূহের প্রতিনিধি ও অসংখ্য ধর্মপ্রাণ তাওহীদি-দেশপ্রেমিক মুসলমানগণ মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।

আল্লামা মুফতী গোলাম রহমানের সভাপতিত্বে উক্ত বার্ষিক মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর উসতায মাওলানা শুয়াইব আলমপুরী, খুলনা ফুলবাড়িগেট মাদরাসার মুহতামিম মুফতী গোলামুর রহমান, উত্তরা জামিআতুল মানহালের মাওলানা আদনান মাসউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা মুনিরুল হক, মুফতী ইউনুস আহমাদ, মুফতী আবদুল কাইয়ুম জমাদ্দার, মুফতী আমানুল্লাহ, মুফতী মাশহুদুর রহমান, মুফতী মানযুর আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী হুমায়ূন কবীর প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222