ক্ষমা চাইলো বিবিসি তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি, মহাপরিচালকের পদত্যাগ

by Fatih Work

প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারি দেয়া ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ক্ষমা চেয়েছে বিবিসি। তবে ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি।

বিবিসি জানিয়েছে, সম্পাদনার ফলে এমন একটি ভুল ধারণা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ তথ্যচিত্রে জোড়া দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

ট্রাম্প দাবি করেছিলেন, প্যানোরামা তথ্যচিত্রে তার বক্তৃতার বিভিন্ন অংশ একত্র করে এমনভাবে দেখানো হয় যেন তিনি সমর্থকদের সঙ্গে ক্যাপিটলে হাঁটার আহ্বানের পরই ‘ফাইট লাইক হেল’ বলেছেন, অথচ এই দুটি অংশের মধ্যে প্রায় এক ঘণ্টার ব্যবধান ছিল।

ট্রাম্পের আইনজীবীরা হুমকি দিয়েছেন, যদি তথ্যচিত্রটি প্রত্যাহার করা না হয়, ক্ষমা চাওয়া না হয় এবং তাকে ক্ষতিপূরণ না দেয়া হয়, তবে বিবিসির বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করবেন।

এদিকে এই ঘটনার জেরে রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222